ট্রাম্পের বাসভবনের বাইরে গুলি।
ডোনাল্ড ট্রাম্পের বাসভবনের বাইরে গুলি করা হয়েছে। শনিবার এই ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সুত্র থেকে জানা যায়
ঘটনা সম্পর্কে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, গুলি চালানোর খবর পেয়ে কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন এবং তিনি “সম্ভব হলে জনসাধারণকে সর্বশেষ তথ্য জানাবেন”।
সেই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে ছিলেন। পুলিশ হোয়াইট হাউসে প্রবেশের পথ বন্ধ করে দেয় এবং ন্যাশনাল গার্ডের সেনারা সাংবাদিকদের ওই এলাকায় প্রবেশে বাধা দেয়।
আল জাজিরার সূত্রমতে , হোয়াইট হাউসের নর্থ লন থেকে ৩০টিরও বেশি গুলির শব্দ শোনা গেছে।
“হোয়াইট হাউস এখন একাধিক জরুরি যানবাহন এবং সংস্থা দ্বারা পরিবেষ্টিত। আমরা জানতে পেরেছি যে প্রেসিডেন্ট সেই সময় ওভাল অফিসে ছিলেন। গুলি হোয়াইট হাউসের বাইরে চালানো হয়েছে, কিন্তু হোয়াইট হাউস এই মুহূর্তে প্রেসিডেন্টের অবস্থা সম্পর্কে কাউকে কিছু জানায়নি বা বিষয়টি নিশ্চিতও করেনি।”
ঘটনার সময় হোয়াইট হাউসের নর্থ লনে থাকা সাংবাদিকরা জানায়, তাদেরকে দৌড়ে প্রেস ব্রিফিং রুমে আশ্রয় নিতে বলা হয়েছিল।
সিক্রেট সার্ভিস জানিয়েছে যে, তারা হোয়াইট হাউস থেকে এক ব্লক দূরে অবস্থিত ‘১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউ-এর কাছে গুলি চালানোর খবর সম্পর্কে অবগত আছে’ এবং ‘ঘটনাস্থলে থাকা কর্মীদের মাধ্যমে তথ্যটি যাচাই করার চেষ্টা করছে’।
শনিবারের এই গুলির ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যার প্রায় এক মাস আগে ২৫শে এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে অংশ নেওয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল।
মতামত দিন