অপরাধ

গাজীপুরের কাপাসিয়ায় পাঁচ খুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনায় এক নারী সহ পাঁচ  জনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে নারী তিন শিশুসহ একজন পুরুষ রয়েছে। 

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান প্রাথমিকভাবে জানান, গৃহকর্তা ফোরকান মিয়া তাঁর স্ত্রী, তিন সন্তান ও শ্যালককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।ভিকটিম মহিলার মৃতদেহ জানালার সাথে গলা কাটা অবস্থায় বাধা পাওয়া যায়। 

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

ফোরকান মিয়া  স্ত্রী সন্তান সহ প্রবাসী মনিরের বাড়িতে ভাড়া থাকতেন। 
অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। 

মতামত দিন