তারকা ফুটবলারকে দলের বাইরে রাখলো ফ্রান্স
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান রানার্সআপ ফ্রান্স। ফুটবল বিশ্বে চমক সৃষ্টি করে দল থেকে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা, যিনি কিনা গতকাল রাতেও রিয়ালের হয়ে মাঝমাঠ ও রক্ষণভাগকে রাঙিয়েছিলেন।
ইনজুরি এবং ক্লাবের হয়ে অনিয়মিত পারফরম্যান্সই মূলত তার কাল হয়ে দাঁড়িয়েছে।দেশম বলেন, কামাভিঙ্গা গত মৌসুমে বেশ চোটের মধ্য দিয়ে গেছে। আমাকে দলের ভারসাম্যের কথা চিন্তা করে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে। একজন তরুণ ফুটবলার হিসেবে তার হতাশা আমি বুঝতে পারছি।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে ফরাসি কোচ দিদিয়ের দেশম এই দল ঘোষণা করেন।কামাভিঙ্গার পাশাপাশি বড় নামের তালিকায় আরও কয়েকজন বাদ পড়েছেন। ইনজুরির কারণে আগে থেকেই ছিটকে গিয়েছিলেন হুগো একিটিকে। তবে ফিট থাকা সত্ত্বেও দলে জায়গা হয়নি অভিজ্ঞ কিংসলে কোমান, ক্রিস্টোফার এনকুনকু, কোলো মুয়ানি এবং গোলরক্ষক লুকার শেভালিয়ারের।
যারা খেলবেন,
গোলরক্ষক: মাইক ম্যাগনান, রবিন রিসার ও ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: লুকাস ডিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্দে, ম্যাক্সেন্স লাখোয়া, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এন’গোলো কন্তে, মানু কোনে, অ্যাড্রিয়েন রাবিওট, অরেলিয়ান চুয়ামেনি ও ওয়ারেন জায়ার-এমেরি।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, ম্যাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ডিজায়ার দুয়ে, জিন-ফিলিপ মাতেতা, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দিদিয়ের দেশমের শিষ্যরা।
মতামত দিন