খেলা-ধুলা

বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে  বিসিবি কার্যালয় আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে । 

বিসিবিতে পরিচালক পদে লড়তে হলে আগে কাউন্সিলর হতে হয়। তিনটি ক্যাটেগরিতে থাকা কাউন্সিলরদের ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত করা হয়। আরও দুজন পরিচালক থাকেন জাতীয় ক্রীড়া পরিষদের সরাসরি মনোনয়নে। এই ২৫ পরিচালকদের ভোটে পরে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করা হয়ে থাকে।

কাউন্সিলদের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। এবারের নির্বাচনে ১৯২ জন কাউন্সিলর থাকবেন।

মতামত দিন