মূদ্রাস্ফীতির কবলে আমেরিকা।
চলমান ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় আমেরিকায় মুদ্রাস্ফীতি বেড়ে ৩.৮ শতাংশে পৌছেছে।
পেট্রোল ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় গত ১২ মাসে ভোক্তা মূল্য সূচক ( সিপিআই) মূল্য বৃদ্ধির যে হার দেখিয়েছে তা ৩.৮ শতাংশে পৌছেছে। তিন বছর আগে ৪% এ পৌছানোর পর এটিই সর্বোচ্চ।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং এর ফলে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম বেড়েছে ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রে গ্যাসের দামও তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।
ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) জানিয়েছে, এই মূল্যবৃদ্ধির প্রায় অর্ধেকই ঘটেছে জ্বালানির ক্রমবর্ধমান খরচের কারণে, পাশাপাশি আবাসন ও খাদ্যপণ্যের দামও এতে ভূমিকা রেখেছে।
এএএ মোটরিং গ্রুপের তথ্য অনুযায়ী, প্রতি গ্যালন আনলেডেড পেট্রোলের জাতীয় গড় মূল্য ৪.৫০ ডলারে (৩.৩৩ পাউন্ড) পৌঁছেছে, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ।
ওয়েলথ ক্লাবের বিনিয়োগ ব্যবস্থাপক আইজ্যাক স্টেল বলেছেন, মুদ্রাস্ফীতির এই বৃদ্ধি সুদের হার বাড়ানোর সম্ভাবনাকেও "জোরালোভাবে আলোচনার টেবিলে" রেখেছে।
মতামত দিন