আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন তুলসী গ্যাবার্ড

স্বামীর বোন ক্যান্সার ধরা পড়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার( ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স)  পদ থেকে  আগামী জুন মাসের শেষের দিকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, আমার স্বামী আব্রাহামের সম্প্রতি বিরল বোন ক্যান্সার ধরা পড়ায় দূর্ভাগ্যবশত আমাকে পদত্যাগপত্র জমা দিতে হচ্ছে যা আগামী জুন মাসের শেষে কার্যকর হবে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে সে বড় চ্যালেন্জের সম্মুখীন হবে, তাই তার পাশে থেকে তাকে সাহস যোগাতে আমাকে সরকারী চাকরী ছাড়তে হচ্ছে। 

ট্রাম্প গ্যাবার্ডের প্রশংসা করেন এবং ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে উপ পরিচালক  এ্যারন লুকাসের নামও ঘোষণা করেন। 
তুলসী তার স্বামীর সম্পর্কে আরো বলেন, "আমাদের এগারো বছরের বিবাহিত জীবনে আব্রাহাম আমার অবলম্বন হয়ে থেকেছে।
তার শক্তি ও ভালোবাসা আমাকে প্রতিটি প্রতিকূলতায় টিকিয়ে রেখেছে।  তার এই কঠিন সময়ে বিবেকের তাড়নায় আমি তাকে একা লড়াইয়ে ছেড়ে দিতে পারিনা। 

রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, আমরা ওডিএনআইতে অভূতপূর্ব স্বচ্ছতা ও অগ্রগতি সাধন করেছি এছাড়া গোয়েন্দা সংস্থার সততা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং যথাযথ নিয়ম মেনেই ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ। 

মতামত দিন