অপরাধ

লেডি কিংপিং মাদকচক্র আটক করেছে কাশ্মীর পুলিশ।

কাশ্মীরের কুলগাম পুলিশ লেডি কিংপিং মাদক চক্রের পর্দাফাঁস করেছে। নারী মূল হোতা ও তার সহযোগী গ্রেপ্তার দেখানো হয়েছে। 

কাজিগুন্দ পুলিশ  কুলগামের সাংগাম এলাকায় একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে রেখা নামে এক নারীকে গ্রেফতার করে। তার সহযোগী দিল্লির বাসিন্দা শাকুর খানকেও আটক করা হয়েছে। 

এক কর্মকর্তা জানান, তল্লাশির সময় পুলিশ একটি বিছানার নিচে বিশেষভাবে লুকানো ভূগর্ভস্থ আস্তানা থেকে প্রায় ৮.৪ গ্রাম হেরোইন, সিরিঞ্জ, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এবং চোরাই মাল উদ্ধার করেছে। আস্তানাটি শনাক্তকরণ এড়ানোর জন্য সতর্কতার সাথে তৈরি করা হয়েছিল। কুলগাম, ১৪ মে: মাদক পাচারের বিরুদ্ধে এক বড় সাফল্যে, কাজিগুন্দ থানা জেলায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একটি আন্তঃরাজ্য মাদক চক্রের পর্দাফাঁস করেছে এবং এক কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে।
পুলিশ  আরো জানায়, ধৃত নারী ২০০ জনেরও বেশি গ্রাহককে মাদক সরবরাহ করার কথা স্বীকার করেছেন এবং তার পরিবারের সদস্যরাও এই ব্যবসার সাথে জড়িত। 
এই ঘটনায় এনডিপিএস (NDPS) আইনের অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশ মাদক মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে এবং শুধুমাত্র গত ৩০ দিনে ৪১টি অবৈধ কাঠামো ধ্বংস করেছে। 

মতামত দিন