জাতীয়

শিশু ধর্ষণ কে কেন্দ্র করে রণক্ষেত্র চট্টগ্রাম

তিন বছরের শিশু ধর্ষণ কে কেন্দ্র করে চট্টগ্রামের বাকলিয়ায় টানা ছয় ঘন্টা দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের মত ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 

বিসমিল্লাহ মেনশন ভবনটি বাকলিয়ার চেয়ারম্যানঘাটায় অবস্থিত। অভিযুক্ত মনির ঐ ভবনে অবস্থান করছে জেনে বিক্ষুব্ধ এলাকাবাসী ভবনটি বৃহস্পতিবার বিকেল থেকেই ঘিরে রাখে। পুলিশ তাকে উদ্ধার করে হেফাযতে নিতে চাইলে এই সংঘর্ষের ঘটনা ঘটে এলাকাটিতে। পরে শেষ রাতের কোন এক সময় সুযোগ বুঝে পুলিশ মূল অভিযুক্তকে হেফাযতে নিতে সক্ষম হয়। 

এলাকাবাসীরা জানায়, অভিযুক্ত মুনির তিন বছরের শিশুটিকে বাবা মায়ের অনুপস্থিতিতে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে পাশের একটি মাদ্রাসায় আটকে রাখে। বিকাল চারটায় যখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীকে তাদের হেফাজতে আনার চেষ্টা করে তখন উত্তেজিত জনতা বাধা প্রদান করে। তাদের বক্তব্য ছিলো " বিচার আমরাই করবো ওরে মেরে ফেলবো "। এমতাবস্থায় পুলিশের সাথে জনতার উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রুপ নেয়। পরে Rab ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

উত্তেজিত পরিস্থিতি চলমান থাকা অবস্থায় ফেসবুক লাইভ করাকালীন দুজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। রাত দশটার দিকে পরিস্থিতি আরো তীব্রতর রুপ ধারণ করে। এ সময় একটি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা৷ 

বাকলিয়া থানার সূত্র থেকে জানা যায়, শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান এবং অভিযুক্তকে মেডিকেল টেস্টের পর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়ে। 

এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি  RAB সদস্যারা মাঠে রয়েছেন। 

মতামত দিন