অন্যান্য

আমেরিকানরাও প্রাণঘাতী ইবোলা আক্রান্ত

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার প্রাণঘাতী প্রাদুর্ভাবের সময় অন্তত ছয়জন আমেরিকান এই ভাইরাসের সংস্পর্শে এসেছেন বলে জনিয়েছে সিবিএস নিউজ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।  কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় ৩৫০টি সন্দেহভাজন সংক্রমণ চিহ্নিত করেছে  এবং ৯১টি মৃত্যুর খবর জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, একজন আমেরিকান নাগরিকের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে এবং আরও তিনজন উচ্চ-ঝুঁকিপূর্ণ সংস্পর্শে এসেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কেউ সংক্রমিত হয়েছেন কিনা তা স্পষ্ট নয়।

মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) জানিয়েছে যে তারা "সরাসরি ক্ষতিগ্রস্ত অল্প সংখ্যক আমেরিকানকে নিরাপদে সরিয়ে নেওয়ার" ক্ষেত্রে সহায়তা করছে, কিন্তু তাদের সংখ্যা নিশ্চিত করেনি।

স্বাস্থ্য বিষয়ক সংবাদ সংস্থা STAT এর সূত্র থেকে জানা যায় , মার্কিন সরকার ডিআর কঙ্গোতে থাকা অল্প সংখ্যক আমেরিকানকে একটি নিরাপদ কোয়ারেন্টাইন স্থানে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা নিয়ে কাজ  করছে। 

একটি সূত্রের বরাত দিয়ে সংস্থাটি আরও জানায় যে, দলটিকে জার্মানির একটি মার্কিন সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হতে পারে, যদিও বিষয়টি নিশ্চিত করা হয়নি।

রবিবার একটি সংবাদ সম্মেলনে, সিডিসি (CDC) কথিতভাবে আক্রান্ত মার্কিন নাগরিকদের বিষয়ে সরাসরি প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানায় এবং যোগ করে যে যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকি কমই রয়েছে।

যুক্তরাষ্ট্র ডিআর কঙ্গোতে ভ্রমণের বিরুদ্ধে সতর্কতামূলক সর্বোচ্চ স্তর—লেভেল ফোর—ভ্রমণ সতর্কতাও জারি করেছে।

মতামত দিন