জাতীয়

৩৬ হাজার কোটি টাকার প্রকল্পের অনুমোদন একনেকে।

পদ্মা ব্যারাজসহ ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।  এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬ হাজার ৪৯০ কোটি ৯৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২০৪ কোটি ৭৯ লাখ টাকায় এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৬৯৫ কোটি ৭২ লাখ টাকা। 

আজ বুধবার মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন 
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানে। 
পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘পদ্মা ব্যারেজ (প্রথম পর্যায়)’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপে সাত বছর মেয়াদি এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা এ বছরের জুলাইয়ে এবং শেষ হবে ২০৩৩ সালের জুনে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেচ, নদী ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে প্রকল্পটি দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । তবে বড় ব্যয়ের প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন, ভূমি অধিগ্রহণ ও সময় ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।
জেলা শহরে বিদ্যমান মা ও শিশুকল্যাণ কেন্দ্রকে ৩০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রে উন্নীতকরণ।  তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের হাই-টেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ (তৃতীয় সংশোধন) প্রকল্প, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/পুনর্নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প; প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ৪ x এসএম ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি আউটার রিং রোড (পতেঙ্গা থেকে সাগরিকা) (পঞ্চম সংশোধিত) প্রকল্প; সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন (দ্বিতীয় সংশোধন) প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ময়মনসিংহ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের জন্য ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধন) প্রকল্প অনুমোদন করা হয়েছে।

গুরুত্বপূর্ণ এ সভায় সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ অনান্য মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন। 

মতামত দিন