জাতীয়

পদত্যাগ করেছেন শেহরিন আমিন মোনামী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আলোচিত অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন। 
স্যোশাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন এর আগে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেন।
পোষ্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, ‘I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.’ 
তিনি আরো জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনোই প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা ছিল না তার। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!!'
সাবেক প্রক্টোরের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ লিখেন, গত দুই বছরে সাইফুদ্দীন আহমদের কাছ থেকে তিনি শিখেছেন কীভাবে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হয় এবং শিক্ষার্থীদের আগলে রাখতে হয়। স্যারের ফোন পেয়ে তিনি এক্সইটেড ছিলেন দ্বায়িত্ব নিতে এমনটাও লিখেন। 

নতুন প্রক্টর ও টিমকে শুভকামনা জানিয়ে  পোস্টের শেষাংশে তিনি লেখেন, Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.’

 

মতামত দিন