বিনোদন

একুশ শতকের সেরা টিভি সিরিজ ব্রেকিং ব্যাড

একশোটি টিভি সিরিয়ালের মধ্যে সেরার পুরষ্কার জিতেছে ব্রেকিং ব্যাড। সেরা টেলিভিশন সিরিজ হিসাবে নিউইয়র্ক টাইমস একুশ শতকের সেরা টিভি সিরিজ হিসাবে ব্রেকিং ব্যাড পুরষ্কার জিতেছে। 
মাদক (ক্রিস্টাল আইস) কে কেন্দ্র করে নির্মিত এই সিরিজে দেখানো হয়েছে বিশ্বব্যাপি আইসের বিস্তার, প্রস্তুত প্রণালী বাজারজাত এবং ভয়ংকর এই মাদককে ঘিরে গড়ে ওঠা এক সিন্ডিকেটের গল্প যেখানে ভয়কে জয় করে ডলার কামানোই মূল লক্ষ। 

গল্পের শুরুটা জেসি পিংকম্যান নামের এক বখে যাওয়া ছাত্রকে নিয়ে যেখানে তার প্রফেসরই একজন ক্যামিস্ট। পিংকম্যানের সাথে সাথে হাইজেনবার্গ খ্যাত প্রফেসরের ক্যান্সার থেকে সেরে উঠতে অর্থ জমাতে আইস তৈরীকে একমাত্র পথ হিসাবে বেছে নিয়েই গল্প আগাতে শুরু করে। 

এতে দেখানো হয়েছে, একজন শিক্ষিত সভ্য, শান্ত কলেজ টিচার কিভাবে তার জ্ঞানকে ডলারের জন্য ভুল পথে পরিচালিত করে। আইসের খুচরা বাজার থেকে পাইকারি বাজার আর তা থেকে আসা বিপুল পরিমান অর্থই যেন কাল, তা থেকে বের হতে গিয়ে যেন কালঘাম ছুটিয়ে ফেলার প্রবণতা। 
পুরো সিরিজ জুড়ে পারিবারিক গল্পও একেবারে কম না, পুলিশের হয়রানি যেখানে পুলিশের তদন্তকারী কর্মকর্তা নিজের স্ত্রীর আপন ভাই এসবকে ফাকি দিয়ে বিপুল পরিমান আইস তৈরী ও সাপ্লাই দেওয়াই যেন মূল লক্ষ। 

ব্রেকিং ব্যাডে দেখানো হয়েছে মেক্সিকোর এক বিশাল মাদকের সাম্রাজ্য যা নিয়ন্ত্রণ করতো এমন এক ঠান্ডা মাথার শয়তান যাকে দেখলে আপনি সুশীল মনে করবেন। 

অসাধারণ এই সিরিজটি ভিন্স গিলিগ্যান পরিচালিত ও ব্রায়ান ক্র্যানস্টন অভিনীত এই কালজয়ী সিরিজটি একবিংশ শতাব্দীর এ পর্যন্ত সেরা টিভি শো হিসেবে নির্বাচিত হয়েছে।

পুরো সিরিজ জুড়ে, ক্যামিস্ট্রির সাথে ভায়োলেন্স আর টক্সটিি মিলেয়ে একে সেরার পুরষ্কার এনে দিয়েছে। 


সম্পূর্ণ সিরিজটি বিনামূল্যে mlwbd.com এই ওয়েব সাইটে পাবেন 

মতামত দিন