বন্যেরা বনে সুন্দর
বাংলায় একটা প্রবাদ আছে "বন্যেরা বনে সুন্দর"। তথাকথিত শিরকের নামান্তর ছিলো বাগেরহাটে খানজাহানের মাজারের কুমিরকে খাওয়ালে মনোবাসনা পূর্ণ হয় এই ধারণাটি।
কুমির একটি বন্য প্রাণী, তার মধ্যে প্রকৃতিকভাবেই হিংস্র আচরণ বিদ্যমান থাকবে এটাই স্বাভাবিক তারই ফলস্বরূপ ফাতেমা নামের মেয়েটকে সম্প্রতি পানিতে টেনে নিয়ে গেলে তার মর্মান্তিক মৃত্য ঘটে। পরে ফায়ার সার্ভিস ১২ ঘন্টার চেষ্টায় বাচ্চাটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে মাজারের ঘাট থেকে একটি কুকুরকে টেনে নিয়ে গেলে তা নিয়ে নেটপাড়ায় বেশ সোরগোল চলে। আর সম্প্রতি ফাতেমা কুমির দ্বারা আক্রান্ত হওয়ার বিষয়টিতে যেন কর্তৃপক্ষের টনক নড়ছে।
জেলা প্রশাসকের হস্তক্ষেপে, মাজারের পুকুরের হিংস্র বন্যপ্রাণীটিকে সুন্দরবনে অবমুক্ত করা কার্যক্রম হাতে নিয়ে তা প্রায় বাস্তবায়নের পথে। শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিরটিকে চেতনানাশক ডার্ট দ্বারা অচেতন করে সংশ্লিষ্টদের সহায়তায় বাশের সাথে বেধে সুন্দরবন অভিমুখে নিয়ে যাওয়া হচ্ছে।
অর্থ্যাৎ যার জন্য যে জায়গা মানানসই, বন্যপ্রাণী থাকবে জঙ্গলে, তাকে কেন সভ্য সমাজে রেখে মানতের নামে সার্কাস দেখাতে গিয়ে মানুষের প্রাণনাশ হবে.!
মতামত দিন